1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

পাবনা-ঢাকা রুটে নতুন ট্রেন, আজ থেকে আগাম টিকিট বিক্রি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

পাবনা-ঢাকা রুটে চালু হতে যাওয়া নতুন দুই আন্তঃনগর ট্রেন ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’-এর আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা।

প্রথম ধাপে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে। এরপর থেকে নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতিটি যাত্রার টিকিট যাত্রার ১০ দিন আগে অনলাইনে বিক্রি হবে।

পাবনা থেকে ঢাকাগামী ট্রেনের আসনভেদে টিকিটের মূল মূল্য ৪২৫ টাকা। এর সঙ্গে অনলাইন টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান সহজের ২০ টাকা সার্ভিস চার্জ যুক্ত হওয়ায় যাত্রীকে মোট ৪৪৫ টাকা পরিশোধ করতে হবে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী বুধবার (১১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানান, ১২ নভেম্বর সকাল ৮টা থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের টিকিট বিক্রি করা হবে।

আগামী ১৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে পাবনা-ঢাকা রুটের নতুন দুই আন্তঃনগর ট্রেনের উদ্বোধন হবে। ওইদিন বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে পাবনা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি যাত্রা শুরু করবে।

উদ্বোধনী ও বিশেষ এই যাত্রার টিকিট অবশ্য অনলাইনে পাওয়া যাবে না। যাত্রীদের পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে টিকিট সংগ্রহ করতে হবে।

উদ্বোধনী যাত্রায় পাবনা ও ঢাকার মধ্যবর্তী শুধু ঈশ্বরদী স্টেশনে বিরতি দেবে ট্রেনটি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ নভেম্বর থেকে নিয়মিত বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে ট্রেন দুটি। ওইদিন ঢাকা থেকে পাবনার উদ্দেশে বিকেল ৩টা ২৫ মিনিটে ছেড়ে যাবে পাবনা গোধূলি এক্সপ্রেস। আর পাবনা থেকে ঢাকার উদ্দেশে সকাল ৮টায় যাত্রা করবে পাবনা প্রভাতী এক্সপ্রেস।

নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।

নতুন দুই আন্তঃনগর ট্রেন চালুর ফলে পাবনা ও ঢাকার মধ্যে সরাসরি রেল যোগাযোগে নতুন সুযোগ তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ