1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রল বোমার অভিযোগ ফেনীতে ফেসবুক পোস্ট ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার : কৃষিমন্ত্রী সম্পদ লুকাতে ভুয়া নথি বানান টিআই, গৃহিণী স্ত্রীর অ্যাকাউন্টে ৫ কোটি টাকা ব্রডওয়েতে ফিরছেন অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই পাবনায় কৃষি ঋণ দিল এবি ব্যাংক নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার অত্যাধুনিক চিপ কিনলো চীনা সামরিক বিশ্ববিদ্যালয় সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহালের দাবি বিটিএমএর

এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রল বোমার অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রথমে নুসরাত তাবাসসুম নিজেই এ তথ্য জানিয়েছেন। তবে ওই বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

জানা গেছে, নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনাটি ঘটেছে ১২টার পরে দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে। স্থানীয় লোকজন ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। আগুনে দুটি ছাগলও পুড়ে মারা গেছে।

নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হানিম টম স্থানীয় বাগোয়ান কে সি ভি এন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগা টিনশেড বাড়িটির পাশেই রয়েছে তিনতলা একটি ভবন। ওই ভবনের তৃতীয় তলায় পরিবারের সদস্যরা বসবাস করেন। তবে সেখানে আগুন ছড়ায়নি।

ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

তবে নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরাও রয়েছেন।

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, কে বা কারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০ (সংসদীয় আসন ৩৫০)-এর সংসদ সদস্য। জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই হামলা পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী সন্ত্রাসীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ