1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি, ছয় জেলায় ৯৫ প্লাটুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রস্তুতির প্রশংসায় আইএইএ আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডিআইইউর শিক্ষক আবদুল কাবিল খান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে নৌবাহিনীর জাহাজসমূহ পরিদর্শনের জন্য উন্মুক্ত, বিপুল জনসমাগম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে অগ্নিসংযোগ গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি: সভাপতিসহ পাঁচ নেতাই বিবাহিত হওয়ার অভিযোগ খুলনায় বিএনপি নেতাকে গুলি গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি ফুটবল খেলতে গিয়ে আহত নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি

আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডিআইইউর শিক্ষক আবদুল কাবিল খান

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

রাশিয়ার মস্কোয় অনুষ্ঠিত পঞ্চম ‘অনেস্ট ভিউ’ আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬-এ ‘পেশাদার সাংবাদিকতা’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষক মো. আবদুল কাবিল খান। তাঁর নির্মিত প্রামাণ্যচিত্র সিরিজ ‘গোল্ডেন ডেজ’-এর জন্য এ স্বীকৃতি পেয়েছেন তিনি।

কাবিল খান ডিআইইউর সাংবাদিকতা, গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯ নভেম্বর মস্কোর বালচুগ কেম্পিনস্কি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিশ্বের ৮৫টি দেশের ৮০০টির বেশি কাজের মধ্য থেকে তাঁর সিরিজটি সেরা হিসেবে নির্বাচিত হয়।

আন্তর্জাতিক সংস্থা ‘রোসসোত্রুদনিচেস্তভো’ আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ছয়টি ক্যাটাগরিতে মোট ৭০ লাখ রুবল অর্থমূল্যের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘গোল্ডেন ডেজ’ সিরিজে দক্ষিণ এশিয়ায় বসবাসরত সোভিয়েত ও রুশ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের জীবনগাথা তুলে ধরা হয়েছে।

কাবিল খান বলেন, ‘২০১১ সালে রাশিয়ার আরইউডিএন ইউনিভার্সিটিতে স্নাতক পর্যায়ে অধ্যয়নকালে আমি “গোল্ডেন ডেজ” প্রামাণ্যচিত্র সিরিজটির উদ্যোগ নিই। এই কাজের জন্য আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সফর করে প্রাক্তন শিক্ষার্থীদের বাসা ও কর্মস্থলে গিয়ে তাঁদের এবং তাঁদের পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নিয়েছি।’

কাবিল খান আরও বলেন, ‘অনেস্ট ভিউ আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন আমাদের এই কাজকে বৈশ্বিক দর্শকদের জন্য আরও মূল্যবান করে তুলেছে এবং আরইউডিএন ইউনিভার্সিটির আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য একটি অনন্য আর্কাইভাল রিসোর্স হিসেবে প্রতিষ্ঠিত করেছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ