1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি: সভাপতিসহ পাঁচ নেতাই বিবাহিত হওয়ার অভিযোগ খুলনায় বিএনপি নেতাকে গুলি গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি ফুটবল খেলতে গিয়ে আহত নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন, প্রাণ বাঁচালেন ১৬ নাবিক গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হরমুজে অচলাবস্থার মধ্যে মধ্যপ্রাচ্যের বাণিজ্য সচল রাখছে ওমান টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকাসহ দুই জেলার বিভিন্ন এলাকায়

খুলনায় বিএনপি নেতাকে গুলি

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

খুলনার তেরখাদা উপজেলায় ভ্যানে করে বাড়ি ফেরার পথে মাফিজুর রহমান (৪৭) নামে এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মোকামপুর বাজারসংলগ্ন বন্ধুর মোড়ে এই ঘটনা ঘটে। মাফিজুর রহমানের বাঁ হাত, ডান পা ও বাঁ পাঁজরের নিচে গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মাফিজুর রহমান তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে এবং মধুপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাফিজুর রহমান মোকামপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে মিকাইলের স মিলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোঁড়ে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

স্থানীয় লোকজন গুলিবিদ্ধ মাফিজুর রহমানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে পুলিশের কার্যক্রম চলছে।

২২ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত গত এক মাসে খুলনায় অন্তত ১৫টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গুলিতে ৯ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে গত এক মাসে ৯টি হত্যাকাণ্ডের ৫টি ঘটেছে খুলনা নগরে। বাকি চারটির মধ্যে তিনটি রূপসা উপজেলায় ও একটি ডুমুরিয়ায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ