1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরমুজে অচলাবস্থার মধ্যে মধ্যপ্রাচ্যের বাণিজ্য সচল রাখছে ওমান টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকাসহ দুই জেলার বিভিন্ন এলাকায় বায়ুদূষণে শীর্ষে লাহোর, ৪৮৯ স্কোরে দুর্যোগপূর্ণ বাতাস ও ১১তম অবস্থানে ঢাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠান নিয়ে ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ নিউজিল্যান্ড–ভারতের ম্যাচসহ টিভির পর্দায় আজকের খেলা কে ডি প্রভাতী অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্টে ব্রাদার্সের জয়লাভ সিভাসু’তে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালিত বিশ্ব অর্থনীতির স্বার্থে ইরানের সঙ্গে শান্তিচুক্তি জরুরি: তুরস্ক

টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকাসহ দুই জেলার বিভিন্ন এলাকায়

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

গ্যাস পাইপলাইনের মেরামত ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে টানা ২৪ ঘণ্টা।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

রোববার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাঁটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয় এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, গ্যাস সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ