1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠান নিয়ে ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ নিউজিল্যান্ড–ভারতের ম্যাচসহ টিভির পর্দায় আজকের খেলা কে ডি প্রভাতী অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্টে ব্রাদার্সের জয়লাভ সিভাসু’তে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালিত বিশ্ব অর্থনীতির স্বার্থে ইরানের সঙ্গে শান্তিচুক্তি জরুরি: তুরস্ক বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র পাগলা মসজিদের রেকর্ড, দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা পরমাণু অস্ত্র তৈরির পথে হাঁটতে যাচ্ছে ইরান, চিন্তায় পশ্চিমা বিশ্ব খুলনার তেরখাদায় বিএনপি নেতাকে গুলি

চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠান নিয়ে ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

| রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৯:০৯ পূর্বাহ্ণ

বিনিয়োগের নতুন সুযোগ অন্বেষণ এবং মার্কেট রিস্ক মোকাবেলার কৌশল নিয়ে আলোচনার লক্ষ্যে চট্টগ্রামে প্রথমবারের মতো কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ‘ট্রেজারি সামিট’ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। গত ১২ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত এই আয়োজনে শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন ট্রেজারি ও ফাইন্যান্স কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

‘ট্রেজারি সামিট: মাস্টারিং বিলস, বন্ডস অ্যান্ড ডেরিভেটিভস’ শীর্ষক এই অনুষ্ঠানে ফিক্সড–ইনকাম ইনভেস্টমেন্ট এবং ডেরিভেটিভস নিয়ে দুটি পৃথক সেশন অনুষ্ঠিত হয়। ফিক্সড–ইনকাম সেশনে ট্রেজারি বিল, বন্ড এবং বর্তমান বাজারে বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়। অন্যদিকে, ডেরিভেটিভস সেশনে সুদের হার, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং পণ্যমূল্যের ওঠানামাজনিত ঝুঁকি মোকাবেলায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো কীভাবে ব্র্যাক ব্যাংকের সোয়াপ ও কমোডিটি ডেরিভেটিভসসহ বিভিন্ন হেজিং সল্যুশন ব্যবহার করতে পারে, তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে কর্পোরেট নেতৃবৃন্দ এবং ব্র্যাক ব্যাংকের ট্রেজারি এক্সপার্টরা পরিবর্তিত অর্থনৈতিক প্রেক্ষাপটে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ট্রেজারি চাহিদার ধরন কীভাবে বদলে যাচ্ছে, সে বিষয়েও মতবিনিময় করেন।

ব্র্যাক ব্যাংকের পক্ষে সেশনগুলো পরিচালনা করেন ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং হেড অব ট্রেজারি নাজমুল আহসান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রেজারি নাজমুল আহসান বলেন,বর্তমান পরিবর্তনশীল আর্থিক বাজারে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য শুধু সাধারণ ব্যাংকিং সেবাই যথেষ্ট নয়; বাজারের জটিলতা সামলে ঝুঁকি কমাতে তাদের প্রয়োজন সঠিক তথ্য ও চাহিদা অনুযায়ী ট্রেজারি সেবা। এই সামিটের মাধ্যমে আমরা গ্রাহকদের সাথে সম্পর্ক আরও জোরদার করতে, ট্রেজারি প্রোডাক্ট সম্পর্কে তাদের ধারণা বাড়াতে এবং তাদের ব্যবসার প্রবৃদ্ধিতে সহায়ক বিশেষায়িত সল্যুশন দিতে চাই। প্রেস বিজ্ঞপ্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ