1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
হঠাৎ কূটনীতি চাঙ্গা করে ঢাকা ছাড়ছেন খলিলুর রহমান ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: ব্যাংক পর্ষদে পরিবার-রাজনীতির লাগাম সংসদীয় কমিটি: ২১ জেলা মাদক পাচারের রুট ইয়াবা-আইস আসে তিন পথে রাকসু তফসিলের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো অবস্থানে আম্মাররা ব্যাংকে পারিবারিক, রাজনৈতিক প্রভাব কমাতে উদ্যোগ সরকারের, পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা ব্যাংকে পারিবারিক, রাজনৈতিক প্রভাব কমাতে উদ্যোগ সরকারের, পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা এসএমই মেলায় ইসলামী ব্যাংকের স্টল এসএমই মেলায় ইসলামী ব্যাংকের স্টল নো ভোট, নো লাইট—নির্বাচনে হেরে রাস্তার বাতি খুলে নিলেন বিজেপির প্রার্থী নো ভোট, নো লাইট—নির্বাচনে হেরে রাস্তার বাতি খুলে নিলেন বিজেপির প্রার্থী

টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৬৮ Time View

পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার গয়হাটা গ্রামীণ ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাগরপুর থানা ওসি মো. জহুরুল ইসলাম।

পুলিশ জানায়, অফিসের কাজ শেষে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয় বন্ধ করে চলে যান। পরে রাতের কোনো এক সময় নিচতলার একটি জানালা খুলে ভেতরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।

এতে কার্যালয়ের আসবাবপত্র ও কিছু কাগজপত্র পুড়ে যায়। ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিকের বোতল ও পোড়া কাপড় পাওয়া গেছে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক হারিজুর রহমান বলেন, “ব্যাংকের নৈশপ্রহরীর কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে আগুন নিয়ন্ত্রণে আনি।”

ওসি মো. জহুরুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

এক ফ্রেমে শি–ট্রাম্প–পুতিন: বদলে যাওয়া বিশ্বব্যবস্থার বার্তা

সিদ্ধান্তহীনতার আবর্তে ঘুরপাক খাচ্ছে জলবায়ু সম্মেলন কপ৩১

রূপপুরে চেরনোবিলের মতো দুর্ঘটনার আশঙ্কা কতটুকু?

মিয়ানমারের গণহত্যার দায় ও বাংলাদেশের কূটনৈতিক অগ্রাধিকার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ