1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠান নিয়ে ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ নিউজিল্যান্ড–ভারতের ম্যাচসহ টিভির পর্দায় আজকের খেলা কে ডি প্রভাতী অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্টে ব্রাদার্সের জয়লাভ সিভাসু’তে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালিত বিশ্ব অর্থনীতির স্বার্থে ইরানের সঙ্গে শান্তিচুক্তি জরুরি: তুরস্ক বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র পাগলা মসজিদের রেকর্ড, দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা পরমাণু অস্ত্র তৈরির পথে হাঁটতে যাচ্ছে ইরান, চিন্তায় পশ্চিমা বিশ্ব খুলনার তেরখাদায় বিএনপি নেতাকে গুলি

সিভাসু’তে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

| রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৮:৫৮ পূর্বাহ্ণ

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ’ পালন করা হয়েছে। ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, মূলপ্রবন্ধ উপস্থাপন, মাল্টিডিসিপ্লিনারি প্যানেল আলোচনা, পোস্টার উন্মোচন, উপস্থিত বক্তৃতা ও হ্যাকাথন প্রতিযোগিতা ও নাটক।

প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এতে নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে সচেতনতামূলক অঙ্গীকার ও স্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিন এবং ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আহসানুল হক। সভাপতিত্ব করেন ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. মো. সোহেল আল ফারুক। স্বাগত বক্তব্য রাখেন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ বেলায়েত হোসেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ। এছাড়া চিকিৎসক, ভেটেরিনারিয়ান, জনস্বাস্থ্য, ফার্মাসিউটিক্যালসসহ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের অংশগ্রহণে ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা’ বিষয়ে অনুষ্ঠিত হয় মাল্টিডিসিপ্লিনারি প্যানেল আলোচনা। এতে অংশগ্রহণ করেন বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ড. এস কে এম আজিজুল ইসলাম, বিআইটিআইডির মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. জাকির হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের ড. নাবিল ফারাবী, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের অধ্যাপক জাহেদ বিন রহিম এবং অ্যালবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (বিজনেস অপারেশনস) মোহাম্মদ শরীফুর রহমান। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোহাম্মদ আশিফ ইমতিয়াজ শাওন। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ