1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
টানা ৯ পতনের পর এবার বাড়লো সোনার দাম ৯ দফায় কমার পর বাড়ল সোনার দাম, ভরি যত হলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেজেট প্রকাশ বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া খুলনায় বিএনপি নেতাকে গুলি: সিসিটিভি ফুটেজ দেখে যুবক আটক বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময় ঢাকা ও খুলনায় পৃথক অভিযানে দুই ধর্ষণ মামলার আসামি গ্রেফতার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর, সবচেয়ে বেশি দূষণ যেসব এলাকায় ১৮ দিনে তৈরি পোশাক খাতে প্রায় ৪৩ কোটি ডলারের ক্ষতি: বিজিএমইএ

ফুটবল খেলতে গিয়ে আহত নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

সাংবাদিকদের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে আহত হয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে নিজেই এ তথ্য জানান। চোটের কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে ৩৫ বছর বয়সি এই মেয়রকে।

সিটি হলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নগরীর সাংবাদিকদের ওই প্রীতি ম্যাচে অংশ নেন মামদানি। ম্যাচে তার দল ১০-৫ গোলে জয় পায়। মাঠে নামার কিছুক্ষণ পরই একটি গোল করেন তিনি। তবে গোল করার পরপরই চোট পান মামদানি। তার অ্যাকিলিস টেন্ডন (পায়ের গোড়ালির সংযোগকারী পেশি) ছিঁড়ে গেছে। এর ফলে তাকে আগামী কয়েক সপ্তাহ একটি মেডিকেল বুট পরে থাকতে হবে।

নিজের চোটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মামদানি বলেন, খেলার আগে ‘স্ট্রেচিং’ করেননি তিনি।

তিনি বলেন, ‘যারা জানেন না, তাদের বলছি—গত রাতে আমরা সাংবাদিকদের বিপক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলেছি। ম্যাচে আমরা ১০-৫ গোলে জিতেছি। মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই আমি একটি গোলও করি।’

মামদানি আরো বলেন, ‘আমি ভুলে গিয়েছিলাম যে আমার বয়স এখন ৩৫। এর কিছুক্ষণ পরই আমার অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যায়।’

চিকিৎসার বিষয়ে মামদানি জানান, আগামী ছয় থেকে আট সপ্তাহ তাকে বিশেষ বুট পরে থাকতে হবে। আর ফুটবল মাঠে ফিরতে সময় লাগতে পারে প্রায় ৯ মাস।

চোটের কারণে আপাতত শখের ফুটবল থেকে দূরে থাকতে হলেও মেয়র হিসেবে দায়িত্ব পালনে এর কোনো প্রভাব পড়বে কি না, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

ফুটবলের প্রতি বিশেষ অনুরাগ রয়েছে মামদানির। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালেরও একনিষ্ঠ সমর্থক তিনি। বিভিন্ন সময় তার প্রকাশ্য বক্তব্য ও কর্মকাণ্ডে ফুটবলের প্রতি এই ভালোবাসার প্রতিফলন দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ