1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেজেট প্রকাশ বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া খুলনায় বিএনপি নেতাকে গুলি: সিসিটিভি ফুটেজ দেখে যুবক আটক বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময় ঢাকা ও খুলনায় পৃথক অভিযানে দুই ধর্ষণ মামলার আসামি গ্রেফতার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর, সবচেয়ে বেশি দূষণ যেসব এলাকায় ১৮ দিনে তৈরি পোশাক খাতে প্রায় ৪৩ কোটি ডলারের ক্ষতি: বিজিএমইএ সেঞ্চুরিয়নে কি সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ? আজকের নামাজের সময়সূচি (২৩ নভেম্বর ২০২৬)

ঢাকা ও খুলনায় পৃথক অভিযানে দুই ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

ঃ ঢাকা ও খুলনায় পৃথক দুটি অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৬। রোববার (২২ নভেম্বর) দুপুর ও সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, খুলনা সদর থানার একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি চঞ্চল মাহমুদ পাঠান (৩৭)। তিনি মুন্সিগঞ্জের লোহজং থানার নাগেরহাট পাঠান বাড়ি এলাকার মৃত আব্দুল লতিফ পাঠানের ছেলে। অপরজন হলেন, খুলনার লবণচরা থানার একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. মাশরাফি মোল্লা (২২)। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কুশলি এলাকার মৃত জিয়াউর রহমানের ছেলে। এসআরবি সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে এসআরবি-৬ ও এসআরবি-০৪-এর যৌথ আভিযানিক দল ডিএমপির পল্লবী থানার কালশী মোড় এলাকায় অভিযান চালিয়ে চঞ্চল মাহমুদ পাঠানকে গ্রেফতার করে। অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল খুলনার রূপসা থানার তিলকগ্রামে আব্দুর রশিদ নামের এক ব্যক্তির চায়ের দোকানে অভিযান চালিয়ে মাশরাফি মোল্লাকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের একজনকে ঢাকার পল্লবী থানা এবং অপরজনকে খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ