1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি, ছয় জেলায় ৯৫ প্লাটুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রস্তুতির প্রশংসায় আইএইএ আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডিআইইউর শিক্ষক আবদুল কাবিল খান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে নৌবাহিনীর জাহাজসমূহ পরিদর্শনের জন্য উন্মুক্ত, বিপুল জনসমাগম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে অগ্নিসংযোগ গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি: সভাপতিসহ পাঁচ নেতাই বিবাহিত হওয়ার অভিযোগ খুলনায় বিএনপি নেতাকে গুলি গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি ফুটবল খেলতে গিয়ে আহত নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে নৌবাহিনীর জাহাজসমূহ পরিদর্শনের জন্য উন্মুক্ত, বিপুল জনসমাগম

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ শনিবার দুপুর ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এ উপলক্ষ্যে ঢাকার সদর ঘাঁটে বিএনডিবি গাংচিল, চট্টগ্রাম নেভাল বার্থে বানৌজা সমুদ্র অভিযান, খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা বিশখালী, মোংলা দিগরাজ নেভাল বার্থে বানৌজা বিজয় এবং বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁটে বানৌজা অপরাজেয় জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত এ বিশেষ কার্যক্রমে বিভিন্ন বয়সী নারী, পুরুষ, শিশু-কিশোরসহ বিপুল সংখ্যক দর্শনার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জাহাজসমূহ পরিদর্শনের মাধ্যমে সাধারণ জনগণ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ, নৌযানের বিভিন্ন অংশ, নৌবাহিনীর দৈনন্দিন কার্যক্রম ও সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় নৌবাহিনীর ভূমিকা সম্পর্কে সরাসরি জানার সুযোগ লাভ করেন। এ সময় নৌবাহিনীর সদস্যগণ দর্শনার্থীদের বিভিন্ন বিষয়ে অবহিত করেন এবং তাঁদের জাহাজ পরিদর্শনে সহযোগিতা প্রদান করেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অবদান ও সক্ষমতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ