1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় কারাগারে সিটিটিসির আবুল হাসান মেয়াদ শেষের আগেই ফর্টিসকে বিদায় বলে দিলেন শুকি ইতোফুসা সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির ২৮ ছক্কা ও ৭ চার, ২০০ ছোঁয়া ইনিংসে সুরিয়াভানশির ৫ বিশ্ব রেকর্ড ২৮ ছক্কায় ৫২ বলে ডাবল সেঞ্চুরি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড সমন্বিত সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী বিমানের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে সমন্বিত সংস্কারের রূপরেখা জানাল বাংলাদেশ ব্যাংক

ডিএসইতে সূচকের উত্থান, লেনদেন ছাড়াল ৫২২ কোটি টাকা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৭৯ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সবকটি প্রধান মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দিন শেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫২২ কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকা।

আজ (বুধবার, ৪ নভেম্বর) ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ দশমিক ৩২ পয়েন্ট বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৪১ দশমিক ৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটি ছিল ৫ হাজার ২৮৪ দশমিক ৩২ পয়েন্ট।

এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ২ হাজার ৩৭ দশমিক ৬২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) দশমিক ৬৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬ দশমিক ৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইতে মোট ৩৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৮৩টির দর বেড়েছে, ৫০টির কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত ছিল।

দিন শেষে ১ লাখ ৫৬ হাজার ৭৯৬ টি ট্রেডের মাধ্যমে ডিএসইতে ১৬ কোটি ২৩ লাখ ১৫ হাজার ৬৪টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ছিল ৫ হাজার ২২২ কোটি ৮৭ লাখ টাকা। অন্যদিকে, দিন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৯ হাজার ৮২৭ কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকা।—বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ