1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

বিক্ষোভ অব্যাহত রাখতে নোবেলজয়ী শিরিন এবাদির আহ্বান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮
  • ৫০ Time View

আইন উপেক্ষা করে দেশব্যাপী চলমান জাতীয় প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান জানিয়েছেন শান্তিতে ইরানের নোবেলজয়ী শিরিন এবাদি। একই সঙ্গে এই প্রতিবাদ জানানোর অধিকার দেশটির মানুষের রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

সৌদি মালিকানাধীন প্যান আরব দৈনিক আশারক আল-অওসাত ইরানের প্রখ্যাত এই মানবাধিকার আইনজীবীর বরাত দিয়ে বলছে, ‘ইরানিদের রাস্তায় থাকা উচিত। তাদের বিক্ষোভ করার অধিকার দিয়েছে সংবিধান।’

সরকারবিরোধী চলমান অস্থিরতার জেরে ইরানের ওপর প্রতিনিয়ত চাপ প্রয়োগের চেষ্টা করছে ওয়াশিংটন। ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন সংস্থাটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি।

তিন প্রদেশে অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে আনতে বুধবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাশাদসহ বেশ কয়েকটি শহরে সরকারপন্থীরা সমাবেশ করেছে।

সমাবেশে অংশগ্রহণকারীদের হাতে ইরানি পতাকা ও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি দেখা যায়। অনেকের হাতে ‘বিদ্রোহীদের মৃত্যু চাই’, লেখা প্ল্যাকার্ডও ছিল।

গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক দূরবস্থার বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই রাজনৈতিক সংকটে রূপ নেয় ইরানে। দেশটির নেতারা বলছেন, শাসনব্যবস্থার ভিত নাড়িয়ে দিতেই অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অংশ এটি।

আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ‘শত্রুরা ঐক্যবদ্ধ হয়েছে এবং ইসলামিক শাসনব্যবস্থায় সমস্যা তৈরি করতে নিরাপত্তা বাহিনী, অর্থ, অস্ত্রসহ সব ধরনের উপায় অবলম্বন করছে। শত্রুরা সবসময় সুযোগের সন্ধান করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ