1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

বরিশাল-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় নারী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

বরিশাল-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় রেহানা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাসিরউদ্দিনের স্ত্রী এবং চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের আপন ফুফাতো বোন। মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে বাবুগঞ্জ উপজেলার শিকারপুর সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে বরিশালগামী লাবিবা কোম্পানির ‘আহনাফ পরিবহন’ বাস রেহানা বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। রাকুদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকরা তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ওসি জানান, দুর্ঘটনার পর বাসের চালক, হেলপার ও সুপারভাইজার বাসটি এয়ারপোর্ট থানার কামিনী পেট্রোল পাম্পে রেখে পালিয়ে যান। পরে বাসটি আটক করা হয়।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিরাপদ সড়ক নিশ্চিত ও দায়ী চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মাদ্রাসার শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। বাসটি আটকের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর তাঁরা অবরোধ তুলে নেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ