1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

রাজশাহী রেঞ্জে পুলিশের অভিযানে ১৮৩ জন গ্রেফতার | জাতীয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

রাজশাহী, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): রাজশাহী রেঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে বিদেশি পিস্ত ও ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, রাজশাহী রেঞ্জ এলাকায় মোট ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।

এরমধ্যে রয়েছে ১টি খুন, ১টি যৌতুকের জন্য হত্যা, ১টি সাইবার সুরক্ষা আইন মামলা, ৪টি চুরি, ৫টি নারী ও শিশু নির্যাতন এবং অন্যান্য খাতে ৪২টি মামলা। এছাড়া বিভিন্ন থানায় ৬টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোট ১৮৩ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে পরোয়ানা মূলে ৯৭ জন, সাজাপ্রাপ্ত ১৫ জন, তদন্তাধীন মামলায় ৫৯ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক মামলায় ১২ জন গ্রেফতার হয়েছেন। এছাড়া মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে গ্রেফতার হয়েছেন ২৫ জন।

অপরাধ দমনের এ অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ মাদকের মধ্যে ২২ গ্রাম হিরোইন, ১২২ পিস ইয়াবা, ৩২২ পিস ট্যাপেন্টাডল, ২ কেজি ৭০৪ গ্রাম গাঁজা, ২.২ লিটার বিদেশি মদ এবং ২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। অপরাধ রোধে রেঞ্জজুড়ে মোট ১৪৫টি অভিযান পরিচালিত হয়েছে।

অন্যদিকে, সেবাগ্রহীতার সংখ্যায় গত ২৪ ঘণ্টায় ১০৮৩ জন এবং চলতি মাসে মোট ১২১২২ জন পুলিশি সেবা গ্রহণ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ