1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

সিলেট সার্কিট হাউজে পৌঁছেছেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে এসে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটে বিমানযোগে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় জোরদার নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।

বিমানবন্দরে পৌঁছানোর পর প্রাইভেটকার যোগে তিনি সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওনা হন। এসময় সড়কের দুইপাশে দলীয় নেতাকর্মীরা এবং সাধারণ জনতা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রাষ্ট্রপতি স্বাগত জানান।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টায় সার্কিট হাউসে পৌঁছানোর পর রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন।

এরপর দুপুর ১২টা ২০ মিনিটে সার্কিট হাউস থেকে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। মাজার জিয়ারত শেষে তিনি হজরত শাহপরান (রহ.)-এর মাজারও জিয়ারত করবেন।

মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতির সার্কিট হাউসে ফিরে সাময়িক বিশ্রাম নেওয়ার কথা রয়েছে। পরে বিকেলে একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠান শেষে আবার সার্কিট হাউসে ফিরে যাবেন রাষ্ট্রপতি।

সফরসূচি অনুযায়ী, সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাত সাড়ে ৯টার দিকে তার বঙ্গভবনে পৌঁছানোর কথা রয়েছে।

রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফর নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ