1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

এইচএসসি : ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৯৪ শতাংশই জিপিএ ৫

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৫ Time View

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল করেছে দেশের ক্যাডেট কলেজগুলো। এবারের পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজ থেকে মোট ৫৬৯ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন এবং তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৫৩৬ জন। অর্থ্যাৎ, পাসের হার শতভাগ এবং জিপিএ ৫ প্রাপ্তির হার ৯৪.২০ শতাংশ। এরমধ্যে ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৪৩ জনের সবাই, ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৪৩ জনের মধ্যে ৩৪ জন, মির্জাপুর ক্যাডেট কলেজের ৪১ জনের সবাই, রাজশাহী ক্যাডেট কলেজের ৪৬ জনের সবাই, সিলেট ক্যাডেট কলেজের ৫০ জনের সবাই, রংপুর ক্যাডেট কলেজের ৪৭ জনের সবাই, বরিশাল ক্যাডেট কলেজের ৪৬ জনের সবাই, পাবনা ক্যাডেট কলেজের ৪৮ জনের মধ্যে ৪৭ জন, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৪৩ জনের মধ্যে ৪১ জন, কুমিল্লা ক্যাডেট কলেজের ৪৯ জনের মধ্যে ৪৮ জন, ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৬১ জনের মধ্যে ৪৫ জন এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ৫২ জনের মধ্যে ৪৮ জন জিপিএ ৫ পেয়েছেন। আরও পড়ুন কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, এগিয়ে মেয়েরা ৩১ অক্টোবর ২০২৬ আজ শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি চৌকস ও সুনাগরিক হিসেবে ক্যাডেটদের গড়ে তোলাই ক্যাডেট কলেজগুলোর লক্ষ্য। ভবিষ্যতে ক্যাডেটরা যেন আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারেন সে লক্ষ্যে যুগোপযোগী শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম সংযুক্ত হচ্ছে। এতে আরও বলা হয়েছে, ক্যাডেট কলেজগুলোর ধারাবাহিক সফলতা অর্জনের পেছনে রয়েছে সুশৃঙ্খল পরিবেশ, সার্বক্ষণিক পরিচর্যা ও তদারকি, ক্যাডেটদের অধ্যবসায়, নিয়মিত লেখাপড়া এবং আন্তরিক প্রচেষ্টা। আজ শনিবার চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ৫২.১২ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ ৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ