1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

ঢাকায় আসছেন বিদ্যা বালান

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭
  • ৬৩ Time View

ঢাকায় আসছেন বলিউডের বেগমজান খ্যাত অভিনেত্রী বিদ্যা বালান। জানা গেছে, বিনোদনভিত্তিক স্যাটেলাইট টিভি চ্যানেল ‘হ্যাপিনেস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে আসছেন এই তারকা।

১৯ জানুয়ারি ধানমণ্ডির আবাহনী মাঠে হবে জমজমাট এই আয়োজন। বিদ্যা ছাড়াও পারফরম করবেন কলকাতার গায়ক নচিকেতা চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

জহিরুল ইসলাম মিন্টু বলেন, ‘জমকালোভাবে আমাদের টিভির উদ্বোধনী আয়োজন করতে চাই। সে কারণেই ১৯ জানুয়ারি ধানমণ্ডির আবাহনী মাঠটি আমরা বেছে নিয়েছি।’ তিনি জানান, ‘শুধু বিদ্যাই নন, অনুষ্ঠানে আরও অংশ নেবেন কলকাতার গায়ক নচিকেতা, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিসহ অনেকে।’

বিদ্যা একজন ভারতীয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী। তিনি বলিউড চলচ্চিত্রে কর্মজীবন প্রতিষ্ঠার পাশাপাশি বাংলা, তামিল, মালয়ালম এবং হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘ফিল্মফেয়ার’, ‘স্ক্রিন’, ‘পদ্মশ্রী’সহ নানা পুরস্কারে ভূষিত বিদ্যার ক্যারিয়ার শুরু ২০০৩ সালে ‘ভালো থেকো’ চলচ্চিত্র দিয়ে। চলতি বছর তার অভিনীত দুটি ছবি মুক্তি পায় ‘বেগমজান’ ও ‘তুমহারি সুলু’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ