1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

ইমরান খানের সর্বশেষ অবস্থা জানাল হাসপাতাল কর্তৃপক্ষ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে ২০ ও ২১ আগস্টের মধ্যবর্তী রাতে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (২২ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে পিআইএমএস জানায়, ইমরান খানের চোখের পরীক্ষা করতে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালের দুই বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। অন্য সব মেডিকেল পরীক্ষা পিআইএমএসের চিকিৎসকেরা সম্পন্ন করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চোখের পরীক্ষায় পাওয়া চিকিৎসকদের মতামত অন্যান্য পরীক্ষার ফলাফলের সঙ্গে যুক্ত করে সামগ্রিক মেডিকেল মূল্যায়ন করা হয়েছে।

পিআইএমএসের চিকিৎসকেরা অন্যান্য পরীক্ষা সম্পন্ন করার পর মেডিকেল বোর্ড সব পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে একটি পূর্ণাঙ্গ মেডিকেল ফিটনেস রিপোর্ট প্রস্তুত করে।

তবে ইমরান খানের মেডিকেল রিপোর্টের গোপনীয় তথ্য প্রকাশ করা হবে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পিআইএমএস বলেছে, রোগীর গোপনীয়তা এবং সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হবে।

হাসপাতালটি আরও জানায়, চোখের পরীক্ষার ফলাফলসহ অন্যান্য সব মেডিকেল পরীক্ষার ফল মেডিকেল বোর্ডের সামগ্রিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে।

এর আগে ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার ঘটনায় পিটিআই সুপ্রিম কোর্টে আদালত অবমাননার আবেদন করে। দলটি আদালতের ১৮ আগস্টের আদেশ লঙ্ঘনের অভিযোগ তুলে ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরেরও দাবি জানিয়েছে। সূত্র: জিও নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ