1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

গোপনে বিয়ে করলেন অভিনেতা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

দীর্ঘ আট বছরের লিভ-ইন সম্পর্ক এবং দুই সন্তানের উপস্থিতির পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। বলিপাড়ার চেনা গ্ল্যামার আর ঢাকঢোল পিটিয়ে নয়, গোয়ার বারদেজ সাব-রেজিস্ট্রার অফিসে একেবারেই গোপনে তাদের এই রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন হয়।

যদিও বিয়ের খবরটি ভারতীয় সংবাদমাধ্যমের মাধ্যমে সামনে এসেছে, তবে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো কোনো ছবি বা আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই জুটি।

তাদের প্রেমের যাত্রা শুরু হয়েছিল ২০১৮ সালে একটি সামাজিক অনুষ্ঠানে দেখা হওয়ার মাধ্যমে। প্রথম পরিচয়ের পর বন্ধুত্ব এবং সেখান থেকে তা গভীর ভালোবাসায় রূপ নেয়। সম্পর্কের বাঁধন শক্ত হওয়ার পর তাদের ঘরে আসে দুটি পুত্রসন্তান- ২০১৯ সালে জ্যৈষ্ঠ পুত্র আরিক এবং ২০২৩ সালে কনিষ্ঠ পুত্র আরাভ।

গত বছর অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্টে অর্জুন তাদের বাগদানের বিষয়টি প্রকাশ্যে আনলেও বিয়ের পরিকল্পনাটি শেষ পর্যন্ত আড়ালেই রেখেছিলেন।

উল্লেখ্য, এটি অর্জুন রামপালের দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি সাবেক মডেল মেহের জেসিয়াকে বিয়ে করেছিলেন। দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৮ সালে তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন এবং ২০১৯ সালে তাদের আনুষ্ঠানিক আইনি বিবাহবিচ্ছেদ ঘটে।

মেহের ও অর্জুনের সংসারে মাহিকা ও মাইরা নামে দুই কন্যাসন্তান রয়েছে। প্রথম সংসার ভাঙার পর গ্যাব্রিয়েলার সঙ্গেই নতুন করে জীবন গুছিয়ে নেন এই অভিনেতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ