1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে পুশইন হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত ঢাকার যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার হরমুজ প্রণালি পুনরায় খুলতে যাচ্ছে ইরান-ওমান, নতুন টোল বসানোর পরিকল্পনা দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’, দাবি ট্রাম্পের নেইমারকে নিয়ে সুখবর দিলো ব্রাজিল রাজধানীতে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত বিশ্ববাজারে নতুন রূপে ফিরেছে হুয়াওয়ে

শনির আখড়ায় পুলিশের সঙ্গে শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ এপ্রিল, ২০১২
  • ১৪২ Time View

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার শনির আখড়ায় জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় জামায়াত ও শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে।

সোমবার সকাল ৭টার দিকে শনির আখড়ার সনেরটেক মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ৪০ থেকে ৫০ জন জামায়াত-শিবিরকর্মী জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় পুলিশ ও জামায়াত-শিবির কর্মীদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

শিবির কর্মীদের ইট পাটকেলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ব্যবহৃত গাড়ির কাঁচ ভেঙে যায়।

যাত্রাবাড়ী থানার ওসি আবুল কাশেম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় সন্দেহজনকভাবে ৩ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

তবে আটককৃত ৩ জন জামায়াত ও শিবিরের কর্মী কিনা এ ব্যাপারে ওসি নিশ্চিত নন বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ