1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জাপান সফরসূচিতে যা রয়েছে দিনে দুপুরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ আহত ৩ ১৬ লাখের বেশি নিবন্ধন, ৫ নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সৌদিগামী ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ২২২৩১ যাত্রী একীভূত বিনিয়োগ কাঠামোর ওপর গুরুত্ব আরোপ করলেন আশিক চৌধুরী সিকদার গ্রুপের ‘পাচার অর্থ’ উদ্ধারে ‘আগাম টাকা চায়’ রিকভারি এজেন্ট বাজারে কোন কোম্পানির এলপিজি সিলিন্ডার কত টাকায় বিক্রি হচ্ছে? খুলনায় নারীসহ আটক জামায়াত নেতার ছেলে আইপিএল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ‘ডিসেম্বরের আগে জানাবেন’ ধোনি

হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ আহত ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী আমঝোল এলাকায় ভারত থেকে আসা একটি বাঘের আকস্মিক আক্রমণে নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

আহত ব্যক্তিরা হলেন—আমঝোল গ্রামের শহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩০), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) এবং নজরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে শরিফা বেগম বাড়ির পাশের ধানখেতে তাঁর পালিত ছাগল খুঁজতে যান। ছাগলটির কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সেখানে আগে থেকে ওত পেতে থাকা বাঘটি তাঁর ওপর চড়াও হয় এবং আক্রমণ চালায়। এ সময় তাঁর আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বাঘের হামলায় আরও দুজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের দ্রুত উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধার গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোনাব্বেরুল হক (মোনা) সাংবাদিকদের বলেন, ‘সীমান্তের খুব কাছাকাছি এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। বর্তমানে বাঘটি একটি জমির ভেতরে অবস্থান করছে এবং স্থানীয় জনতা চারপাশ থেকে সেটি ঘেরাও করে রেখেছে।

এদিকে এ ঘটনায় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৪টার দিকে বনচৌকি বিওপির আওতাধীন আমঝোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তর থেকে বন্য বাঘটি বাংলাদেশে প্রবেশ করে। বাঘের আকস্মিক হামলায় তিনজন সাধারণ নাগরিক আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং গ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে ১৫ বিজিবির অধিনায়কসহ একটি বিশেষ টহল দল উপস্থিত রয়েছে।

এ ছাড়া বাঘটিকে নিরাপদে উদ্ধারের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ