1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
একীভূত বিনিয়োগ কাঠামোর ওপর গুরুত্ব আরোপ করলেন আশিক চৌধুরী সিকদার গ্রুপের ‘পাচার অর্থ’ উদ্ধারে ‘আগাম টাকা চায়’ রিকভারি এজেন্ট বাজারে কোন কোম্পানির এলপিজি সিলিন্ডার কত টাকায় বিক্রি হচ্ছে? খুলনায় নারীসহ আটক জামায়াত নেতার ছেলে আইপিএল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ‘ডিসেম্বরের আগে জানাবেন’ ধোনি ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ, দেখে নিন একনজরে হুথিদের হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দর চালু করল সৌদি আরব খুলনায় ভোক্তা অধিকারের অভিযানে ১৩ প্রতিষ্ঠানকে ১ লক্ষাধীক টাকা … সাংবাদিক এনামুল হকের সুস্থতা কামনা করে খুলনা প্রেসক্লাবের বিবৃতি সুনামগঞ্জের আলোচিত এসিল্যান্ডকে সিলেটে বদলি

খুলনায় নারীসহ আটক জামায়াত নেতার ছেলে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

খুলনার খালিশপুরের মুজগুন্নি আবাসিক এলাকার একটি মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা গোলাম ফারুকের ছেলে মমতাজির বিল্লাহকে (২৬) আটক করে থানায় নেওয়া হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুজগুন্নি আবাসিক এলাকার ২১ নম্বর সড়কের ৩২৫ নম্বর ভবনের চারতলায় কয়েকজন যুবক ভাড়া থাকেন। আজ বিকেলে মমতাজির বিল্লাহ ওই তরুণীকে নিয়ে মেসের একটি কক্ষে যান।

মেসের অন্য বাসিন্দাদের সন্দেহ হলে তাঁরা দুজনকে অবরুদ্ধ করে রাখেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মীরা ঘটনাস্থলে যান।

খবর পেয়ে খালিশপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ সংবাদকর্মী ও স্থানীয়দের উপস্থিতিতে মেসের একটি কক্ষ থেকে মমতাজির বিল্লাহ ও ওই তরুণীকে থানায় নিয়ে যায়।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান বলেন, ‘স্থানীয়দের খবরের ভিত্তিতে মুজগুন্নি আবাসিক এলাকার একটি মেস থেকে এক তরুণ ও তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ