সুনামগঞ্জের জামালগঞ্জে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আজ (রোববার, ২৫ অক্টোবর) সন্ধ্যায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক। তিনি বলেন, ‘সন্ধ্যায় একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে জামালগঞ্জ উপজেলা ভূমি অফিস থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেটে সংযুক্ত করার কথা উল্লেখ করা হয়েছে।’ প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।