1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

আজ ইরানে কোনো হামলা হবে না : ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

ইরানের সঙ্গে চলমান চরম সামরিক ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আজ ইরানে কোনো ধরনের সামরিক হামলা চালানো হবে না।

স্থানীয় সময় রোববার (২৫ অক্টোবর) ওয়াশিংটনে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন বলে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

মিশিগান সফরের উদ্দেশে হোয়াইট হাউস ত্যাগ করার প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প। আজই কি ইরানে আবার নতুন করে মার্কিন বিমান বা সামরিক হামলা শুরু হতে পারে—এমন প্রশ্ন করা হলে ট্রাম্প রসিকতার ছলে উত্তর দেন, আমি কি আপনাদের তা বলব?

এরপর প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি বলেন, উত্তর হচ্ছে না ; আজ কোনো হামলা চালানো হবে না।

গত কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে নৌযান আক্রমণ এবং মার্কিন প্রশাসনের ‘মহাক্রোধ’ বা কঠোর পদক্ষেপের হুমকির পটভূমিতে ট্রাম্পের আজ হামলা না চালানোর এই বক্তব্য মধ্যপ্রাচ্য ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ