1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

রাউজান ইউনিক ফুটবল ক্লাবের খেলোয়াড়রা পেল নতুন মাঠ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

রাউজান প্রতিনিধি | সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৬:৫৫ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কিশোর তরুনদের জন্য একটি খেলার মাঠ করে দিয়েছেন ক্রীড়া সংগঠক চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিয়ষক সম্পাদক মোহাম্মদ আলী সুমন। গত শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে খেলোয়াড়দের নিয়ে তিনি মাঠটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন শিশু কিশোরদের জন্য খেলার মাঠ না থাকায় অলস সময়ে এলাকার শিশু কিশোররা এক শ্রেণির বখাটে কিশোরদের সাথে মিশে নানা অপকর্মে জড়িত হচ্ছে। শিশু কিশোরদের এই বিপদগামী পথ থেকে রক্ষায় স্থানীয় এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পরামর্শে মাঠটি শিশু কিশোরদের জন্য অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ হোসেন। এয়াকুব উদ্দিন আরিফের সঞ্চালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ এর মিশু, মাহমুদুল হাসান নাহিন, মোহাম্মদ আবির,মোহাম্মদ সবুজ, মোহাম্মদ তানভীর, মোহাম্মদ জিসান, মোহাম্মদ সিয়াম রাফি, আরমান রিজভী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ