1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

ফরিদপুরে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ এপ্রিল, ২০১২
  • ১৩৭ Time View

ফরিদপুরে মফিজুর রহমান পাখি (২৮) নামে এক যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

ফরিদপুর শহরতলীর গেরদা গ্রামের  দিঘিরপাড় থেকে শনিবার সকাল ১০টায় তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। নিহত পাখি গেরদা গ্রামের ফিরোজ মুন্সীর ছেলে।

কোতোয়ালী থানার এসআই সুব্রত গোলদার জানান, শুক্রবার রাতের কোনো একসময় সন্ত্রাসীরা যুবলীগ কর্মী পাখিকে মাথায় গুলি করে হত্যা করে। সকালে এলাকাবাসী দিঘির পাড়ে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, তবে কি কারণে এই খুনের ঘটনা ঘটেছে সে ব্যাপারে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ