1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি ৬৪ জেলায় কমিটি দিল এনসিপি, অক্টোবরের মধ্যে সব উপজেলায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর বুলবুলের খুঁটির …

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৪৩ Time View

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ১০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বাইরে থাকবেন। তার অনুপস্থিতিতে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন মো. আবদুল ওয়াহাব মিঞা।

আজ বুধবার আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অনুপস্থিতিকালীন অর্থাৎ আগামী ১০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের প্রবীণতম বিচারক মাননীয় বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করিয়াছেন।’

উল্লেখ্য, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত জাপানের টোকিওতে এ সম্মেলন হবে।

সম্মেলনে যোগদানের অনুরোধ জানিয়ে ইতোপূর্বে প্রধান বিচারপতি এস কে সিনহাকে পত্র দিয়েছেন জাপানের প্রধান বিচারপতি। সেই অনুরোধে সাড়া দিয়ে ‘কনফারেন্স অব চিফ জাস্টিস অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক এ সম্মেলন যোগ দিচ্ছেন বিচারপতি এস কে সিনহা।

এ সম্মেলনে যোগ দেওয়ার আগে কানাডায় যাবেন প্রধান বিচারপতি। কানাডায় বসবাসরত অসুস্থ কন্যাকে দেখতে সেখানে যাচ্ছেন তিনি। আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিনি কানাডায় অবস্থান করবেন। প্রধান বিচারপতির সঙ্গে থাকবেন তার স্ত্রী সুষমা সিনহা ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেন।

আগামী ১০ সেপ্টেম্বর অথবা এর নিকটবর্তী তারিখে ঢাকা ত্যাগ করবেন প্রধান বিচারপতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ