1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবলুর মৃত্যু হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮ আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: ইশরাক হোসেন খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত ইরানি নাবিকদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত শ্রীলঙ্কা নদীভাঙন প্রকল্প দেখতে কোম্পানীগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী

মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে : টুকু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১২
  • ১১৯ Time View

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক চর্চার মাধ্যমে দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ করে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে বিরোধী দল। এ অবস্থা থেকে উত্তরণে মুজিবনগর সরকারের আদর্শের ধারাবাহিকতা রক্ষার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

বুধবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে মুজিবনগর সরকারের ৪১ বছর পূর্তি উপলক্ষে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস ফাউন্ডেশন আয়োজিত ‘বর্তমান সরকার মুজিবনগর সরকারের ধারাবাহিক সরকার’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। সংগঠনের সভাপতি নূরুল ইসলাম ঠাণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাহিম রাজ্জাক এমপি।

অনুষ্ঠানে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন(অব.) এম মনসুর আলী, স্বরাষ্ট্রমন্ত্রী এইচএম কামারুজ্জামান, জননেতা আব্দুর রাজ্জাক, শেখ ফজলুল হক মনি ও আব্দুল কুদ্দুস মাখনকে মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয়। তাদের স্বজনেরা সংবর্ধনা স্মারক গ্রহণ করেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে মুজিবনগর সরকারের আদর্শকে হত্যা করে বাংলাদেশকে আফগানিস্তান-পাকিস্তান বানানোর জন্য। ’৭৫ পরবর্তী ও ’৯৬ এর আগের সরকারগুলো এবং ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের উদ্দেশ্য ছিল, দেশে দুর্নীতি, সন্ত্রাস, মৌলবাদ ও জঙ্গিবাদের প্রসার ঘটানো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ