1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

বিএনপির সঙ্গে সমঝোতা নয়: কামরুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১২
  • ১৬০ Time View

আইন প্রতিমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম বলেছেন, ইলিয়াস আলী ইস্যুতে বিএনপির সঙ্গে কোনো সমঝোতা নয়। বিএনপি তাকে নিয়ে ইস্যু করে দেশে নৈরাজ্য করছে। আমরা এটা প্রতিহত করব।

বুধবার বিকেলে ঢাকা মহনগর আওয়ামী লীগের বর্ধিত সভায় আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী কার্যালয়ে এ সভা হয়।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, মহানগর নেতা সেলিম, শাহে আলম মুরাদ, আবদুল হক সবুজ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি ইলিয়াস ইস্যুতে দেশব্যাপী সন্ত্রাস, সহিংসতা নৈরাজ্য ছড়াচ্ছে। আমরা ইলিয়াস আলীকে খুঁজে পেতে আপ্রাণ চেষ্টা করছি।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘বিরোধী দল অভিযোগ করছে ইলিয়াস আলীকে সরকার গুম করেছে। কিন্তু তাকে পাওয়া গেলেই সব পরিষ্কার হয়ে যাবে। কারা তাকে লুকিয়ে রেখেছে।’

সমুদ্র জয় উপলক্ষে আগামী ২৮ এপ্রিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়ার ব্যাপারে বর্র্ধিত সভায় আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ