1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি

বার্সেলোনায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
  • ১৪৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্সেলোনা এবং স্পেনের অন্যান্য শহরে সন্ত্রাসী হামলায় নিরীহ ১৩ ব্যক্তি নিহত এবং আরো অনেককে আহত করার তীব্র নিন্দা জানিয়েছেন।

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের কাছে আজ পাঠানো এক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘বার্সেলোনা এবং স্পেনের অন্যান্য শহরে সন্ত্রাসী হামলায় নিরীহ ১৩ জন লোক নিহত এবং আরো অনেককে আহত করার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও দুঃখিত।’

প্রধানমন্ত্রী বলেন, কাপুরুষোচিত এই ভয়াবহ হামলায় বাংলাদেশের জনগণ ও সরকার স্পেনের জনগণ এবং সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং এর নিন্দা জানাচ্ছেন ।

তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো জাত নেই, ধর্ম বা বর্ণ নির্বিশেষে কোন সভ্য সমাজে তাদের স্থান নেই। আমরা সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থীদের বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধের সঙ্গে আছি।

প্রধানমন্ত্রী বলেন, যারা তাদের প্রিয়জনদের হারিয়েছে এই কঠিন সময়ে আমাদের প্রার্থনা শোকাহত পরিবারগুলোর প্রতি এবং স্পেনের জনগণের প্রতি আমি আমাদের গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ