1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি ৬৪ জেলায় কমিটি দিল এনসিপি, অক্টোবরের মধ্যে সব উপজেলায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর বুলবুলের খুঁটির …

নওগাঁয় বাঁশ বোঝাই ট্রাক উল্টে নিহত ৬

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
  • ১৪৯ Time View

জেলার মান্দায় বাঁশ বোঝাই ট্রাক উল্টে ৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আজ শনিবার নওগাঁর মান্দা উপজেলার দেলোয়াবাড়ী এলাকায় সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বাঁশবোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল। পথে মান্দা উপজেলার দেলোয়াবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি ওসি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাঁশ বোঝাই ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল লাশগুলো উদ্ধার করেছে। আর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে।

ওসি আনিসুর রহমান আরও জানান, ট্রাকের নিচে আরও কেউ চাপা পড়েছে কি না তার সন্ধান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ