1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

গোপালগঞ্জে হরতালের তৃতীয় দিনেও মাঠে নামেনি বিএনপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১২
  • ১৫৩ Time View

হরতালের তৃতীয় দিনেও রাজপথে নামেনি গোপালগঞ্জ জেলা বিএনপি।

মঙ্গলবারের হরতালের সমর্থনে দলের কোনো নেতাকর্মীকে রাস্তায় পিকেটিং করতে দেখা যায়নি।

তবে তালাবদ্ধ জেলা বিএনপি কার্যালয় পাহারায় পুলিশ মোতায়েন করা হয়।

হরতালে মাঠে না নামা প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুনসুর আলী জানান, রাতে নেতা-কর্মীদের গ্রেফতার করতে বাড়ি-বাড়ি অভিযান চালায় পুলিশ। নেতা-কর্মীরা গ্রেফতার আতঙ্কে গা-ঢাকা দিয়েছে।

তিনি আরও জানান, জেলা বিএনপি কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। তাই প্রশাসনের চাপে নেতা-কর্মীদের নিয়ে মাঠে নামতে পারছি না।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন জানিয়েছেন, নিরাপত্তা দিতে জেলা বিএনপি কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ কখনও হস্তক্ষেপ করেনি।

এদিকে, দুপুরে শহরে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ ও সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগ। মিছিলটি সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ