1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

মৌলভীবাজারে পুলিশি বাঁধা, ৮টি গাড়ি ভাংচুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১২
  • ১৪৩ Time View

তৃতীয় দিনের হরতাল চলাকালে মৌলভীবাজারে ৮টি গাড়ি ভাংচুর করা হয়। বিএনপির মিছিল শহরের পশ্চিমবাজার এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে।

এসময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশবেষ্টিত অবস্থায় পথসভায় বক্তব্য দেন, পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মাতুক ও মিজানুর রহমান মিজান।

হরতালের সমর্থনে মৌলভীবাজার জেলা সদরের ইসলামপুর এলাকায় সকালের দিকে পিকেটাররা ১টি সিএনজিচালিক অটোরিকশা ও টমটম ভাংচুর করে।

বেলা ১২টার দিকে শ্রীমঙ্গল শহরের ভূনবীর চৌমোহনায় পিকেটাররা ৫টি সিএনজিচালিত অটোরিকশা ও ১টি ট্রাক ভাংচুর করে।

এসব ঘটনা ছাড়া জেলার বিভিন্ন উপজেলায় শান্তিপূর্ণভাবে হরতাল পালনের খবর পাওয়া গেছে। জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় র‌্যাব টহল ও গুরুত্বপূর্ণস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে হরতালের প্রতিবাদে মোটরসাইকেল নিয়ে জেলা আওয়ামী লীগ মিছিল বের করে।

মিছিলে নেতৃত্ব দেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, সাবেক মহিলা সাংসদ বেগম হোসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোছাদ্দেক আহমদ মানিক, জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ