1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

খালেদা জিয়া ক্ষমা চাইলে সংলাপের পরিস্থিতি তৈরি হবে: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০১৭
  • ১১৮ Time View

বিএনপি চেয়াপার্সন খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালনের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করলে সংলাপের পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘জাতীয় শোক দিবস- ২০১৭’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সেতু মন্ত্রী বলেন, যারা দুই নেত্রীর মধ্যে সংলাপের কথা বলেন তারা আগে খালেদা জিয়াকে বলুক, তিনি যেন ১৫ আগস্টে ভুয়া জন্মদিন পালন না করেন। খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালনের জন্য জাতির ক্ষমা প্রার্থনা করলে সংলাপের পরিস্থিতি তৈরি হবে।

ওবায়দুল কাদের প্রশ্ন রেখে আরও বলেন, যারা দুই নেত্রীর মাঝে সংলাপের মধ্যেই সবকিছুর সমাধান খোঁজেন তারা বোকার স্বর্গে বাস করেন। কাদের সাথে সংলাপ? যারা বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে এবং শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে, তাদের সাথে কিসের সংলাপ?

আয়োজক সংগঠন বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সাংসদ শামসুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রহমত উল্লাহ, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক বাহালুল মজনুন চুন্নু।

আসন্ন জাতীয় নির্বাচন কমিশনের অধীনেই হবে জানিয়ে মন্ত্রী বলেন, ফখরুল সাহেব কেন বার বার ভুল করেন। নির্বাচন শেখ হাসিনার অধীনে নয়, নির্বাচন কমিশনের অধীনেই হবে। সাংবিধানিক উপায়ে হবে। অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে হয়, সেভাবেই হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ