1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবলুর মৃত্যু হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮ আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: ইশরাক হোসেন খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত ইরানি নাবিকদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত শ্রীলঙ্কা নদীভাঙন প্রকল্প দেখতে কোম্পানীগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী

হরতালে ফখরুলের পাশে নেই সিনিয়র নেতারা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ এপ্রিল, ২০১২
  • ১২৩ Time View

বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধান পাওয়ার দাবিতে দেশব্যাপী হরতালের তৃতীয় দিনেও দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের পাশে সিনিয়র নেতাদের দেখা যায়নি। প্রথম দু’দিনের মতো মধ্যম সারির কিছু নেতা নিয়েই হরতাল কর্মসূচি পালন করছেন ফখরুল।

তৃতীয় দিনের হরতালের সকালেও তার সঙ্গে যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবীর রিজভী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ মধ্যম সারির নেতাকে দেখা গেছে|

ওয়ান-ইলেভেনের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কারপন্থি আন্দোলনের নেতা হয়ে ওঠা সাদেক হোসেন খোকাকে খালেদা জিয়া অনেক আশা নিয়ে মহানগর বিএনপির আহবায়ক করলেও চলমান হরতালে কার্যত তার তেমন কোন ভূমিকাই নেই।

হরতাল শুরুর পর খোকাকে কেন্দ্রীয় কার্যালয়ে দেখা গেলেও নয়াপল্টন তো নয়ই, রাজধানীর কোথাওই তার নেতৃত্বাধীন মহানগর বিএনপির নেতা-কর্মীদের মাঠে দেখা যায়নি। এমনকি তার সদস্য সচিব আব্দুস সালামও রয়েছেন দেশের বাইরে।

উপরন্তু হরতালের তৃতীয় দিনে এসেও দলের কেন্দ্রীয় কার্যালয় বা মাঠে স্থায়ী কমিটির কোন নেতাকে দেখা যায়নি। এ নিয়ে কাছে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

এ পরিস্থিতিতে সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকেছেন খালেদা জিয়া। ওই সংবাদ সম্মেলনে সরকারকে কিছুটা সময় দিয়ে আলটিমেটাম ঘোষণা করতে পারেন তিনি। প্রয়োজনে ঘোষণা করতে পারেন লাগাতার কর্মসূচি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ