1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবলুর মৃত্যু হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮ আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: ইশরাক হোসেন খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত ইরানি নাবিকদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত শ্রীলঙ্কা নদীভাঙন প্রকল্প দেখতে কোম্পানীগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী

ছাত্রলীগ-যুবলীগের হরতাল বিরোধী মিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ এপ্রিল, ২০১২
  • ১৩২ Time View

বিএনপির ডাকা হরতালকে অবৈধ ও অযৌক্তিক দাবি করে মঙ্গলবার হরতাল বিরোধী মিছিল করেছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং মহানগর দক্ষিণ যুবলীগ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কবি নজরুল কলেজ ছাত্রলীগ একটি ‍হরতাল বিরোধী মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস থেকে বের হয়ে শাঁখারি বাজার মোড়, কোর্ট-কাচারি এলাকা, রায়সাহেব বাজার মোড়, জনসন রোড ঘুরে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়।

বেলা সাড়ে ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ক্যাম্পাস থেকে একটি হরতাল বিরোধী মিছিল বের করে। মিছিলটি শাঁখারি বাজার মোড়, কোর্ট-কাচারি এলাকা, রায়সাহেব বাজার মোড়, জনসন রোড ও বাহাদুর শাহ পার্ক হয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়।

বেলা সাড়ে ১২টায় মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে সূত্রাপুর ও কোতোয়ালি থানার বিভিন্ন সড়ক ঘুরে আসেন।

এছাড়া, দুপুর পৌনে ১টায় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ বিএনপির হরতালের বিরুদ্ধে একটি মিছিল বের করে। মিছিলটি কলেজ ক্যাম্পাসে শুরু করে লক্ষ্মীবাজার, বাহাদুর শাহ পার্ক, শাঁখারি বাজার মোড় ও বাংলাবাজার এলাকা প্রদিক্ষণ করে।

মিছিল শেষে নেতাকর্মীরা বলেন, বিএনপির এ হরতাল অবৈধ ও অযৌক্তি। আর তাই জনগণ তা প্রত্যাখ্যান করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ