1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি

ফেনীতে একরাম হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ১৫৬ Time View

ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. সোহেল ওরফে রুটি সোহেল নামে একজন সন্ত্রাসী নিহত হয়েছেন। পুলিশ বলছে, তিনি ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার আসামি।

রবিবার দিবাগত গভীর রাতে বিরিঞ্চি গ্রামের হ্যাঙ্কার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেলের বাড়িও একই গ্রামে।

র‌্যাব-৭-এর ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, ‘ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় রুটি সোহেল ও তার সন্ত্রাসী বাহিনী র‌্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি করলে সোহেল আহত হয়। র‌্যাব তাকে ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ ডজনখানেক মামলা রয়েছে। সে সম্প্রতি জামিনে বের হয়ে এলাকায় বেশ কয়েকটি ছিনতাই ও ডাকাতির ঘটনার ঘটিয়েছে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাব।

২০১৪ সালের ২০ মে ফেনীতে বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ