1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি

উত্তরায় অগ্নিকাণ্ড : দুই মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ১৫৩ Time View

রাজধানীর উত্তরায় আগুন লাগা একটি ভবনের চারতলায় হোটেল সি সেলের ৩০২ নম্বর কক্ষ থেকে দুজনের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। একজন পুরুষ ও একজন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে কারো নাম-পরিচয় জানা যায়নি।

আজ সোমবার ভোর ৫টার দিকে ৩টি ভবনে আগুন লাগে। ৪ ঘণ্টা পর সকাল নয়টার দিকে তা নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত কীভাবে বা কোন ভবন থেকে, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ বলেন, ‘নিহত ব্যক্তিদের ব্যাপারে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তাদের কেউ নিহত ব্যক্তিদের পরিচয় জানাতে পারেননি। দুজনের লাশ ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।’

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানান, ৪ নম্বর সেক্টরে ৬ তলা একটি ভবনসহ পাশের দুটি ভবনে আগুন লাগে। ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ৬ তলা ভবনটির একতলা থেকে চারতলা পর্যন্ত সি সেল হোটেল। একতলায় একুশে নামে আরেকটি রেস্তোরাঁ আছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ জানান, অগ্নিকাণ্ডে একুশে রেস্তোরাঁ, পাশের সি সেল রেস্তোরাঁ ও পার্টি সেন্টার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সি সেলের নিচতলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই রেস্তোরাঁয় অতিরিক্ত ডেকোরেশন ও ফলস সিলিং থাকায় ক্ষতি বেশি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ