1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি

গরু পাচারকারী ধরতে গিয়ে ‘নদীতে ডুবল’ বিজিবি সদস্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭
  • ২১৩ Time View

লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে গরু পাচারকারী ধরতে গিয়ে তিস্তা নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র এক ল্যান্স নায়েক নিখোঁজ হয়েছেন। সোমবার গভীর রাতে তিস্তা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ সুমন মিয়াকে উদ্ধারে মঙ্গলবার সকালে ঢাকা থেকে বিজিবি’র একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ জানান, ভারতীয় তিনটি ও বিজিবি’র তিনটি স্পিডবোট তিস্তায় ওই বিজিবি সদস্যের সন্ধানে তৎপরতা চালাচ্ছে। এছাড়া ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তিস্তায় নামার প্রস্ততি নিচ্ছে।

তিনি জানান, সুমনকে খুঁজতে বিজিবির দুই শতাধিক সদস্য তিস্তা নদীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিচ্ছেন। সুমন মিয়া রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের সদস্য। তিনি লালমনিরহাট- ১৫ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম ক্যাম্পে সংযুক্ত আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ