1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি

ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০১৭
  • ১৫৮ Time View

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ঈদ সবার জীবনে আনন্দ বয়ে আনুক, সেটাই আমরা চাই। ঈদের দিনে সকলের প্রতি মোবারকবাদ জানাই।’

আজ সোমবার ঈদের দিন সকাল ১১টার দিকে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের ঈদ এবার অত্যন্ত সুন্দর ভাবে হচ্ছে।’

সারা দেশে এবার নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ঈদ জামাত সম্পন্ন হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আল্লাহর রহমতে অত্যন্ত ভালভাবে ঈদের জামাতগুলি শেষ হয়েছে। কোনোরকম অঘটন ঘটেনি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি।’
ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ: প্রধানমন্ত্রী

গণভবনে বিচারপতি ও কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এবারের ঈদ অত্যন্ত ভালভাবে গেছে আল্লাহর রহমতে, শান্তিপূর্ণভাবে। প্রত্যেকটা ঈদের জামায়াত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।’

এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘দেশবাসী যাতে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য প্রত্যেক এলাকার মানুষ সচেতন ছিল, সচেষ্ট ছিল।’

প্রধানমন্ত্রী বলেন, ‘একটা মাস রোজা রাখার পর সবার জন্য এই ঈদ খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা।’

তিনি বলেন, ‘নারী-পুরুষ নির্বিশেষে আবাল বৃদ্ধ-বনিতা সকলকে আমি এটুকুই বলব, সকলের সহযোগিতা আমরা চাই। এই বাংলাদেশকে যেন আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত উন্নত-সম্মৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আজকে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, বিশ্বে উন্নয়নের রোল মডেল বিবেচিত হচ্ছে। বাংলাদেশ মর্যাদা ফিরে পেয়েছে; যে মর্যাদা হারিয়েছিল ১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতাকে হত্যার পর, আজকে আবার বাংলাদেশ জেগে উঠেছে।’
ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ: প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, আজ সোমবার সকাল সাড়ে ৯টার পর গণভবনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান। এরপর আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ: প্রধানমন্ত্রী

শুভেচ্ছা বিনিময়ে ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ প্রমুখ।

এ ছাড়া সামজের দুস্থ শ্রেণীর মানুষও প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ