1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি

চিকুনগুনিয়ার জন্য ক্ষমা চাইলেন মেয়র আনিসুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭
  • ১৪১ Time View

রাজধানীতে মশাবাহিত রোগ চিকুনগুনিয়ায় সাধারণ মানুষ আক্রান্ত হওয়ায় ক্ষমা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। আজ বুধবার বিকালে ডিএনসিসির ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তৃতার পর সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ নিয়ে দুঃখ প্রকাশ করেন।

আনিসুল হক বলেন, ‘আমরা চিকুনগুনিয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা প্রতি বছর বরাদ্দ বাড়াচ্ছি। কচুরিপানা, জলাশয়, পুকুর, ডোব, লেকসহ বিভিন্ন এলাকা পরিষ্কার করছি।’

মেয়র জানান, ডিএনসিসির প্রথম বছরের বাজেটে মশা নিধনের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। পরের অর্থবছরে (২০১৬-১৭) তা বাড়িয়ে করা হয় ২৩ কোটি ২৫ লাখ টাকা। এর মধ্যে ব্যয় হয়েছে ১৬ কোটি ৮৫ লাখ টাকা। প্রায় ৬ কোটি টাকা খরচ করা হয়নি। এ বছর বরাদ্দ রাখা হয়েছে ২০ কোটি টাকা।

একই সঙ্গে মশা নিধনের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে যে বরাদ্দ ছিল, তার পুরো টাকা কেন খরচ করা হয়নি সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জানতে চান ঢাকা উত্তরের মেয়র। এ সময় তিনি চলতি অর্থবছরের জন্য দুই হাজার ৩৮৪ কোটি ৮০ লাখ টাকার বাজেট ঘোষণা করেন।

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে দখল হয়ে যাওয়া খাল উদ্ধার করা সম্ভব হবে না জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক এসময় বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য হাউজিং ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হবে। আগামী মাসের ১৫ তারিখের মধ্যে তাদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হবে।

তিনি বলেন, বড় লোকরাই খাল দখলে নিয়েছে। তাদের কাছ থেকে খাল উদ্ধার করা সহজ কাজ নয়। আর খাল উদ্ধার করা আমার কাজ না।

নিজের তৃতীয় বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র বলেন, জুলাই মাস থেকে রাজধানীতে বড় বড় গাছ লাগানো হবে। ১৬ হাজার ৩৮টি বড় দেশীয় গাছ এবং ৪ লাখ ৬৯ হাজার ৬০৮টি ফুলের গাছ লাগান হবে।

তিনি জানান, মিরপুর রোডে সাড়ে ৩ কিলোমিটার দেয়াল ভেঙে গাছ লাগানো হবে। এছাড়া প্লানিং কমিশনের দেয়াল ভেঙে এক কিলোমিটার গাছ লাগানো হবে, যা ইতোমধ্যে পাশ হয়েছে মন্ত্রণালয়ে।

চলতি বছরের ডিসেম্বর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার অনেক পরিবর্তন হবে জানিয়ে মেয়র বলেন, এক থেকে দু’মাসের মধ্যে নতুন কয়েকটি রাস্তার কাজ শুরু হবে। মিরপুর-মোহাম্মদপুর এলাকার রাস্তা ৭০ ফিটের বেশি বড় করা হবে। সেই সাথে প্রতিবন্ধী বান্ধব ফুটপাথ নির্মাণের কথা জানান তিনি।

বাজেট অনুষ্ঠানে ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেজবা-উল ইসলামসহ সকল পর্যায়ের কর্মকর্তা ও ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ