1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি

অগ্রিম টিকিটে ট্রেনযাত্রীদের ঈদযাত্রা শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০১৭
  • ১৬৫ Time View

ঈদ উপলক্ষে ৯ দিন আগে যারা ট্রেনের অগ্রিম টিকিট নিয়েছিলেন, তাদের যাত্রা শুরু হয়েছে।

আজ বুধবার সকাল থেকে ৮টি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্যে রংপুর এক্সপ্রেস ১ ঘণ্টা দেরি করে সকাল ১০টায় ছেড়ে যায়।

কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, রংপুর এক্সপ্রেস ট্রেনটি কমলাপুরে দেরিতে পৌঁছায়। ট্রেনটির একটি বগি বিকল ছিল। তাই এটি সারাতে ও পরিষ্কার-পরিচ্ছন্ন করে ছাড়তে ১ ঘণ্টা সময় লেগেছে।

চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের যাত্রী আরিফ হোসেন বলেন, ‘আমি অগ্রিম টিকিট নিয়ে রেখেছিলাম। চট্টগ্রামে ঈদ করব, একটু আগেভাগেই যাচ্ছি।’

কমলাপুর রেলওয়ে আনসার কমান্ডার ইয়ার হোসেন জানান, ট্রেনগুলো যথা সময়ে স্টেশন ছেড়ে যাচ্ছে।

সকাল ৬টা ৩৫ মিনিটে সিলেটের উদ্দেশে ছেড়ে গেছে পারাবত এক্সপ্রেস; চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ছেড়েছে সকাল ৭টায়। এগারসিন্ধুর ৭টা ১৫ মিনিটে কিশোরগঞ্জের উদ্দেশে, তিস্তা ৭টা ৩১ মিনিটে দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশে, মহানগর প্রভাতি ৭টা ৪৮ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে আর নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় চিলাহটির উদ্দেশে ছেড়ে যায়। তবে রংপুর একপ্রেস সকাল ৯টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি কমলাপুরে আসতে দেরি হওয়ায় এবং একটি বগি পরিবর্তনের প্রয়োজন হওয়ায় ঘণ্টাখানেক বিলম্বিত হয়।

রোজার ঈদে ঢাকা থেকে বিভিন্ন জেলার যাত্রীদের জন্য গত ১২ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে।

এবার ঈদের সরকারি ছুটি ২৫ থেকে ২৭ জুন। তার আগে দুদিন শুক্র আর শনিবার থাকায় বৃহস্পতিবার অফিস শেষে ঈদযাত্রার মূল চাপ শুরু হবে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ