1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি

ধ্রুবর মামলা প্রত্যাহার না হলে প্রতীকী কর্মবিরতি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০১৭
  • ১৩৬ Time View

বিডিনিউজের নিজস্ব প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুবর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলা ২২ জুনের মধ্যে প্রত্যাহার করা না হলে ১০ মিনিটের প্রতীকী কর্মবিরতির ঘোষণা দিয়েছে সাংবাদিক সমাজ।

রোববার সচিবালয়ের সামনে তথ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদানের আগে এ কর্মসূচি ঘোষণা করেন ৭১ টিভির রিপোর্টার নাদিয়া শারমিন।
নাদিয়া শারমিন বলেন, ২২ জুন বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ১০ মিনিট প্রতীকী কর্মবিরতি এবং অফিসে যেসব সাংবাদিক কর্মরত থাকবেন তারাও সেখানে ১০ মিনিট কর্মবিরতি পালন করবেন। এরপর সাত সদস্যের একটি প্রতিনিধিদল তথ্য মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা দেন।

স্মারকলিপি প্রদানের আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সাধারণ সাংবাদিকবৃন্দ’র ব্যানারে ধ্রুবর মামলা প্রত্যাহারের দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ সাংবাদিক নেতারা বলেন, তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় জনগণের অধিকার খর্ব করা হয়েছে। এর মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে কালো এ আইন বাতিল করতে হবে।

‘৫৭ ধারার অপব্যবহার করা হচ্ছে’ উল্লেখ করে মানিকগঞ্জের বিচারক মাহবুবুর রহমানের বিষয়ে প্রধান বিচারপতিকে তদন্ত করারও দাবি জানান সাংবাদিকনেতারা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) সাবেক সভাপতি ইশারফ হোসেন ইসা, সিনিয়র সাংবাদিক প্রবীর সিকদার, চ্যানেল ২৪- এর সিনিয়র রিপোর্টার রাশেদ নিজাম প্রমুখ।

১১ জুন বিডিনিউজে ‘একটি অসুস্থ শিশু, বিচারকের ট্রাক ও একটি মামলা’ শিরোনামে একটি প্রতিবেদন করায় গোলাম মুজতবা ধ্রুবর বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেন মানিকগঞ্জের বিচারক মাহবুবুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ