1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি

যুক্তরাজ্যের পার্লামেন্টে পুনঃনির্বাচিত হওয়ায় বাংলাদেশী তিনকন্যাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০১৭
  • ১৪৩ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী এবং ড. রূপা হক পুনঃনির্বাচিত হওয়ায় তাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেছেন, তাদের এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশের জনগণের মুখ উজ্জ্বল হয়েছে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃত দিয়ে প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী এবং ড. রূপা হক এই তিন কন্যার বিজয় আমাদের জন্য গর্বের বিষয়। আমি আশা করি, তারা যে বিজয়ের মুকুট অর্জন করেছে তার আলোর বর্ণালী সর্বত্র ছড়িয়ে পড়বে।’
বৃহস্পতিবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির প্রার্থী- টিউলিপ রেজওয়ান সিদ্দিক বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। শেখ রেহানার কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ তার হ্যাম্পস্টিড এবং কিলবার্ন আসনে ১৫,৫৬০ ভোটের ব্যবধানে পুনঃনির্বাচিত হয়েছেন।
টিউলিপ পেয়েছেন ৩৪,৪৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী কনজারভেটিভ পার্টির প্রার্থী ক্লেইরি লুইস লেল্যান্ড পেয়েছেন ১৮,৯০৪ ভোট।
বাংলাদেশী বংশোদ্ভূত অপর দুই নারী প্রার্থী রুশনারা আলী এবং ড. রূপা হক উভয়ই লেবার পার্টি থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তারা যথাক্রমে বেথনাল গ্রীন ও বো এবং এ্যাইলিং সেন্ট্রাল এন্ড এক্টন আসন থেকে নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ