1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরে বাংলানগরে ১৭টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, রায়ের বাজারে অভিযান চলছে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান

বেশি দামে পণ্য বিক্রি করলে আইনগত ব্যবস্থা : ডিএসসিসি মেয়র

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০১৭
  • ১৫৪ Time View

নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে সংশ্লিষ্ট বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। রমজানের আগে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি পরিদর্শনে এসে আজ রবিবার দুপুরে রাজধানীর হাতিরপুল বাজারে মেয়র এ কথা বলেন।

এ সময় ডিএসসিসির নির্বাহী ম্যজিস্ট্রেট মামুন সরদারের ভ্রাম্যমাণ আদালত নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় লিটন স্টোর নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে।

সাঈদ খোকন বলেন, যেখানেই অনিয়ম হবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। এ বছর রমজানে ডিএসসিসির ২৯টি কাঁচাবাজারে কর্পোরেশনের ৮টি মনিটরিং টিম থাকবে। এদের নেতৃত্ব দেবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তারা পুরো রমজান বাজার মনিটরিং করবেন।

এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, রাজস্ব কর্মকর্তা ইউসূফ আলী সরদারসহ ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ