1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ বিশ্ব হার্ট দিবস : হৃদরোগ নিবারণ- হৃদয় দিয়ে অ্যাকশন শেরে বাংলানগরে ১৭টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, রায়ের বাজারে অভিযান চলছে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস

আপন জুয়েলার্সের মালিক দিলদারের মার্সিডিজ গাড়ি জব্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০১৭
  • ১৫৭ Time View

সিলেট থেকে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের বিলাসবহুল একটি মার্সিডিজ ব্র্যান্ডের ২ কোটি টাকা মূল্যের গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকা থেকে এই গাড়িটি জব্দ করা হয়। গুঞ্জন রয়েছে জব্দকৃত গাড়িটি আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমদের।

তিনি রাজধানীর বনানীতে ২ তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমদের বাবা।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক প্রভাত রঞ্জন সিংহ জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে একটি গাড়ি জব্দ করেছি। গাড়ির কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। জব্দকৃত গাড়িটি সিলেট শুল্ক গোয়েন্দা অফিসে রয়েছে।

তিনি জানান, অস্বচ্ছ অর্থের উৎসের সন্ধান করতে গিয়ে প্রথমে শুল্ক ফাঁকি ধরা পড়ে। এরপর দেখা যায় গাড়িটির ম্যানুফ্যাকচার ২০১১ সালের কিন্তু ২০০২ সালের দেখিয়ে রেজিস্ট্রেশন করা। ৫ বছরের পুরনো গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞা রয়েছে। তাই গাড়িটি জব্দ করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান বলেন, একটি বিলাস বহুল গাড়ি জব্দ করা হয়েছে। অস্বচ্ছ অর্থের উৎসের সন্ধান করতে গিয়ে প্রথমে শুল্ক ফাঁকি ধরা পড়ে। এরপর দেখা যায় গাড়িটির ম্যানুফ্যাকচার ২০১১ সালের কিন্তু ২০০২ সালের দেখিয়ে রেজিস্ট্রেশন করা। তাই গাড়িটি জব্দ করা হয়েছে।

তিনি বলেন, গাড়িটি মালিকানা যাচাই করা হচ্ছে। বিভিন্ন সোর্স থেকে তথ্য আসছে। যাচাই-বাছাই শেষে গাড়ির মালিকানা কার সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ