1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ বিশ্ব হার্ট দিবস : হৃদরোগ নিবারণ- হৃদয় দিয়ে অ্যাকশন শেরে বাংলানগরে ১৭টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, রায়ের বাজারে অভিযান চলছে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস

মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর রওজা মুবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০১৭
  • ১৪৮ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে সৌদি রাজকীয় নিয়ম অনুযায়ী পবিত্র নগরী মদিনায় মসজিদ-ই নববীতে মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর রওজা মুবারক জিয়ারত করেছেন।

এর আগে তিনি একই মসজিদে জোহরের নামাজ আদায় এবং দেশবাসীর মঙ্গল ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশ নেন।
মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর রওজা মুবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা পরে মসজিদ-ই নববীতে আসরের নামাজ আদায় করবেন। পরে তিনি পবিত্র ওমরাহ পালনের জন্য বিমানযোগে মক্কা যাবেন।

প্রধানমন্ত্রী প্রথমবারের মতো আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে যোগদান শেষে আজ সোমবার সকালে রিয়াদ থেকে মদিনায় পৌঁছেন।

সৌদি রাজকীয় এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে স্থানীয় সময় সকাল ১১টা ২৫ মিনিটে প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে সৌদি আরবের ডেপুটি প্রিন্স সৌদ বিন খালিদ আল ফয়সাল অভ্যর্থনা জানান।

শেখ হাসিনা গত ২০ মে সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে যোগ দিতে রিয়াদ পৌঁছেন। রোববার সৌদি রাজধানীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

৪ দিনের সফর শেষে প্রধানমন্ত্রী ২৪ মে ভোরে দেশে পৌঁছবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ