1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
অনন্য অভিনেত্রী হতে চাই: পারিশা জান্নাত মা হয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার হাত হারানোর শঙ্কা থেকে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের রেকর্ডময় অভিষেকের গল্প ছয় দল নিয়ে নতুন ঘরোয়া ক্রিকেট আসর শুরুর পরিকল্পনা বিসিবি’র ঘরোয়া ক্রিকেটে নতুন টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বিসিবি! ফুটবল লিগে ‘ম‍্যাচ পাতানোর’ সন্দেহ, আসলে কী? পূর্ব উপকূলে জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মায়ানমারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ব্রাইটনের কাছে বিধ্বস্ত হওয়া আর্সেনালের জন্য ‘বড় শিক্ষা’ জিনলিয়ান ইলেকট্রনিকসের ৩ কোটি ২৮ লাখ টাকা ভ্যাট ফাঁকি উদঘাটন

ভালো হলো না মাশরাফি-তাসকিনদের প্রস্তুতি

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ১৯২ Time View

প্রায় এক যুগ আগে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী শার্মিলা শাহরিন পলিন হত্যার অভিযোগে ময়মনসিংহের বিচারিক আদালতে মামলা চলবে কিনা সে বিষয়ে আগামী ৬ এপ্রিল রায়ের দিন ধার্য করেছেন হাইকোর্ট।

রায়ের দিন নির্ধারণের বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন নিহত পলিনের বাবা আবুল বাশার পাটোয়ারি।

২১ মার্চ মঙ্গলবার এ সংক্রান্ত রুলের ওপর শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মাহমুদুল হকের সমম্বয়ে গঠিত বেঞ্চ রায়ের জন্য এই দিন নির্ধারণ করে আদেশ দেন। আদালতে বাদীপক্ষে শুনানি করেন ব্যারিস্টার খন্দকার মাহবুব হোসেন ও আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

এর আগে ২০১৬ সালের ১ জুন আসামিপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে পলিন হত্যা মামলার বিচার ৬ মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ। এরপর রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত রায়ের জন্য আগামী ৬ এপ্রিল দিন নির্ধারণের আদেশ দেন।

২০০৫ সালের ১১ ফেব্রুয়ারি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী হোস্টেল থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রী শর্মিলা শাহরিন পলিনের মরদেহ উদ্ধার করা হয়। ওইদিনই ময়মনসিংহ কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন কলেজের অধ্যক্ষ খাদেমুল ইসলাম। পরে একই বছরের ১৯ ফেব্রুয়ারি পলিনের বাবা আবুল বাশার পাটোয়ারি ময়মনসিংহ জেলা জজ আদালতে কারো নাম উল্লেখ না করে দ্বায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

পরে আদালত হত্যার ঘটনা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ম্যাজিস্ট্রেট মো. আলামিন ২০১৩ সালের ২২ মে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনের ভিত্তিতে চলতি বছরের ৩ মার্চ ময়মনসিংহের জজ আদালত মেজর নাজমুল হক সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

অন্য চার অভিযুক্ত হলেন, ক্যাডেট কলেজের সহযোগী অধ্যাপক আবুল হোসেন, নন কমিশন্ড অফিসার মো. নওশেরুজ্জামান, হোস্টেলের আয়া হেনা বেগম ও মেজর মনির আহমেদ চৌধুরী। ৫ আসামির মধ্যে মেজর নাজমুলসহ ৪ জন জামিনে রয়েছেন। অপরজন মেজর মনির পলাতক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ