1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
অনন্য অভিনেত্রী হতে চাই: পারিশা জান্নাত মা হয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার হাত হারানোর শঙ্কা থেকে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের রেকর্ডময় অভিষেকের গল্প ছয় দল নিয়ে নতুন ঘরোয়া ক্রিকেট আসর শুরুর পরিকল্পনা বিসিবি’র ঘরোয়া ক্রিকেটে নতুন টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বিসিবি! ফুটবল লিগে ‘ম‍্যাচ পাতানোর’ সন্দেহ, আসলে কী? পূর্ব উপকূলে জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মায়ানমারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ব্রাইটনের কাছে বিধ্বস্ত হওয়া আর্সেনালের জন্য ‘বড় শিক্ষা’ জিনলিয়ান ইলেকট্রনিকসের ৩ কোটি ২৮ লাখ টাকা ভ্যাট ফাঁকি উদঘাটন

পাকিস্তানি সেনার বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ১৯৫ Time View

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পাকিস্তানি সেনাবাহিনীর সাবেক এক সদস্যের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। অবসরপ্রাপ্ত ওই সেনা সদস্যের নাম শহীদুল্লাহ।

মঙ্গলবার দুপুরে ধানমন্তিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান এই প্রতিবেদন প্রকাশ করেন। এ সময় জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা এম সানাউল হক উপস্থিত ছিলেন।

ক্যাপ্টেন (অব.) শহীদুল্লাহর বিরুদ্ধে ২০১৫ সালের ১১ অক্টোবর তদন্ত শুরু হয়। প্রায় দেড় বছর তদন্ত শেষে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা ছিলেন আলতাফুর রহমান। তার বিরুদ্ধে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বিভিন্ন এলাকায় হত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগের তিনটি অভিযোগ আনা হয়েছে।

গত বছরের ২ আগস্ট ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সেদিনই কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে দাউদকান্দি থানা পুলিশ। এরপর ৩ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করা হলে ক্যাপ্টেন শহিদুল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ